বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার : ইলন মাস্ক

IPO বা Initial Public Offering SpaceX-এর অর্থনৈতিক অগ্রগতি ট্রিলিয়ন-ডলার মূল্যায়নে পৌঁছানোর সাথে সাথে ওয়ার্ল্ড ফেমাস আনটরপ্রেনার ইলন মাস্ক পরিণত হলেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ারে।
টাইম (TIME)-এর প্রতিবেদন অনুযায়ী, স্পেস Xএর অর্থনৈতিক মূল্যায়নকে ২.২ ট্রিলিয়ন ডলারের দিকে ঠেলে দেওয়ার পর, ইলন মাস্ক একটি অভূতপূর্ব আর্থিক মাইলস্টোন স্পর্শ করেছেন।
এই ঘটনার ফলে তাঁর ব্যক্তিগত মোট সম্পদ প্রায় ১.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে, যা তাঁকে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার বানিয়ে ফেলেছে।
এই আইপিও-র মাধ্যমে পৃথিবীতে ৫৫.৫ কোটিরও বেশি শেয়ার বাজারে ছাড়া হয় এবং প্রায় ৭৫ বিলিয়ন ডলারের নতুন পুঁজি সংগ্রহ করা হয়।
প্রথমত,শেয়ারের উদ্বোধনী মূল্য ১৩৫ ডলার নির্ধারণ করা হয়েছিল, যা ট্রেডিংয়ের প্রথম দিনেই বেড়ে প্রায় ১৭০ ডলারে গিয়ে ঠেকলো । এই দ্রুত বৃদ্ধিই মাস্কের ব্যক্তিগত সম্পদে এই অসাধারণ পরিবর্তন এনেছে।
অবশ্য এই IPO এমন একটি সময়ে এলো যখন SpaceX-এর আর্থিক ও কর্মক্ষম দিকটি বেশ জটিল ও বহুধা বিভক্ত হয়ে গিয়েছিল
বিনিয়োগকারীরা এই পাবলিক ডেবিউ উদযাপন করলেও, কোম্পানিটি আগের বছর ৪.৯ বিলিয়ন ডলার লোকসান রেকর্ড করেছে। এছাড়া ২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কোম্পানিটির মোট লোকসানের পরিমাণ ৪১.৩ বিলিয়ন ডলার।
SpaceX-এর দীর্ঘমেয়াদী সম্ভাবনা—এবং এর মাল্টি-ট্রিলিয়ন ডলার বাজার মূল্যের পেছনের মূল শক্তি হলো মাস্কের 'স্টারশিপ' Starship রকেটটি।
এই ৪০৭ ফুট লম্বা রকেটটিকে মানুষের চন্দ্রাভিযান, স্যাটেলাইট মেগাকনস্টেলেশন (উপগ্রহের বিশাল নেটওয়ার্ক) এবং অরবিটাল ডেটা সেন্টারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করা হয়।
২০২৩ সাল থেকে স্টারশিপ মোট ১২ বার উড্ডয়ন করেছে এবং এর ফলাফল ছিল মিশ্র।
একই সময়ে, স্পেসএক্স-এর প্রমাণিত সাফল্যগুলো বিনিয়োগকারীদের আশাবাদকে টিকিয়ে রেখেছে। কোম্পানির Falcon 9 রকেট ২০১০ সাল থেকে ধারাবাহিক পারফরম্যান্স প্রদর্শন করে আসছে। এটি ইতিমধ্যে ৬৪৮টি ফ্লাইট সম্পন্ন করেছে এবং সাম্প্রতিক সময়ে বিশ্বের মোট রকেট উৎক্ষেপণের প্রায় অর্ধেকই এই রকেটের মাধ্যমে হয়েছে। এছাড়া স্পেসএক্স-এর স্যাটেলাইট-ইন্টারনেট নেটওয়ার্ক 'স্টারলিঙ্ক' (Starlink)-এর ১০,০০০-এরও বেশি উপগ্রহ বর্তমানে পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থান করছে। স্টারশিপ যখন নির্ভরযোগ্যভাবে ভারী যান বহনের কাজ শুরু করবে, তখন এই নেটওয়ার্ক আরও বড় করার পরিকল্পনা রয়েছে।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কোম্পানি XAI এর সাথে স্পেসএক্স-এর একীভূতকরণ (Merger) ঘটে। আইপিও-র আগে এই সম্মিলিত ভেঞ্চারের মূল্য দাঁড়ায় প্রায় ১.২৫ ট্রিলিয়ন ডলার। এটি নির্দেশ করে যে মাস্কের ভাগ্য নির্ধারণে তাঁর ব্যবসাগুলো কতটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে।
মাস্কের এই নতুন ট্রিলিয়নিয়ার মর্যাদা তাঁর সর্বজনীন ভূমিকা এবং অতি-ঘনীভূত সম্পদের সামাজিক প্রভাব নিয়ে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষাকে তীব্র করেছে, এর ফলে সৃষ্ট তাৎক্ষণিক রাজনৈতিক প্রতিক্রিয়া এবং জনবিতর্কের বিষয়টিও তুলে ধরেছে।
সমালোচকরা কর ও সামাজিক নিরাপত্তা(Tax and Social Security ব্যবস্থার অসমতার দিকে আঙুল তুলেছেন, যেখানে মাস্কের মতো বিপুল সম্পদের মালিককেও সাধারণ বা নিম্ন আয়ের মানুষের মতোই সমান হারে সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন (সামাজিক নিরাপত্তা চাঁদা) দিতে হয়।
অন্যদিকে, বিরোধীরা সতর্ক করেছেন যে একজন ট্রিলিয়নিয়ার কী পরিমাণ রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারেন সেটা নির্ধারণ করা দরকার ।
বিভিন্ন মতাদর্শের বিশ্লেষকরা এর প্রতিক্রিয়া জানিয়েছেন—কেউ কেউ এই চরম অসমতা ও সম্ভাব্য ক্ষতির নিন্দা করেছেন, আবার কেউ কেউ প্রযুক্তিগত নেতৃত্ব প্রদান এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য মাস্কের কোম্পানিগুলোর পক্ষে সাফাই গেয়েছেন।
মাস্কের পাবলিক প্রোফাইল এবং অতীতের নানা বিতর্ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ২০২৫ সালে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (DOGE)-এর প্রধান হিসেবে তাঁর বিতর্কিত মেয়াদ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হাই-প্রোফাইল দ্বন্দ্ব এবং অন্যান্য আলোচিত ঘটনাগুলো বিনিয়োগকারীদের মনোভাবকে প্রভাবিত করেছে। এসব বিতর্কের কারণে টেসলা (Tesla)-র শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে পড়ে গিয়েছিল। তবে স্পেসএক্স প্রাইভেট থেকে পাবলিক কোম্পানিতে রূপান্তরিত হওয়ায় এখন মাস্কের আচরণ সরাসরি শেয়ার বাজার এবং কোম্পানির সুনামের ওপর তাৎক্ষণিক প্রভাব ফেলবে। স্পেসএক্স-এর প্রেসিডেন্ট গুইন শটওয়েল প্রকাশ্যে কর্মচারীদের তাদের মূল কাজের ওপর মনোযোগ দিতে বলেছেন এবং এই নতুন যুগে এগিয়ে যাওয়ার সময় মাস্কের ব্যক্তিগত জীবন থেকে আসা বাইরের 'শোরগোল' বা বিতর্ক এড়িয়ে চলার ওপর জোর দিয়েছেন।
তবে স্পেসএক্স-এর এই আকাশচুম্বী বাজার মূল্য এবং মাস্কের ট্রিলিয়ন ডলারের ভাগ্য শেষ পর্যন্ত টিকবে কি না, তা এখনো অনিশ্চিত।
নাসা’(NASA)র আর্টেমিস (Artemis) চন্দ্রাভিযানের জন্য স্টারশিপের প্রস্তুতি নিয়ে কোম্পানিটি যেমন প্রযুক্তিগত ঝুঁকিতে রয়েছে, তেমনই ব্লু অরিজিন (Blue Origin)-এর মতো প্রতিদ্বন্দ্বী কোম্পানির কাছ থেকে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। এছাড়া তাদের উচ্চাভিলাষী দীর্ঘমেয়াদী প্রকল্পগুলোকে নিয়মিত নগদ প্রবাহে (Cash Flows) রূপান্তর করার বড় চ্যালেঞ্জ রয়েছে, যা এই বর্তমান মূল্যায়নকে টিকিয়ে রাখতে সাহায্য করবে।
টাইম যেমনটি উল্লেখ করেছে, এই আইপিও, মাস্ক—এবং শেয়ার বাজারের সামনে—রকেট, স্যাটেলাইট এবং AI-চালিত উদ্যোগের ভবিষ্যতের ওপর একটি অত্যন্ত ব্যয়বহুল বাজি ধরা হয়ে গিয়েছে।
TIME ম্যাগাজিনের কভার স্টোরি অবলম্বনে রচিত এই ফিচারটি লিখেছেন মাইন আহমেদ।




এখনও কোনো মন্তব্য নেই। আলোচনাটি শুরু করুন।